[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় কাবাডিতে মারামারি-হট্টগোল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

কর্ণফুলী জোনে পুরুষ বিভাগে চট্টগ্রাম ও কুমিল্লার ফাইনাল ম্যাচ শেষে দুই দলের সমর্থকদের মধ্যে মারামরি হয়।


তারুণ্যের উৎসবের অংশ হিসাবে দেশজুড়ে চলছে জাতীয় কাবাডি প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন জায়গায় মারামারি ও হাতাহাতির ঘটনাও ঘটছে। এর আগে উত্তরাঞ্চলে এমন ঘটনা ঘটেছিল।

এবার কর্ণফুলী জোনে পুরুষ বিভাগে চট্টগ্রাম ও কুমিল্লার ফাইনাল ম্যাচ শেষে দুই দলের সমর্থকদের মধ্যে মারামরি হয়। মঙ্গলবার এক ভিডিওতে দেখা যায়, খেলার শেষ দিকে একটি রেইডকে ঘিরে এই উত্তেজনার সৃষ্টি হয়। পরে তা দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের সেই হাতাহাতি ও মারামারিতে কয়েকজ আহত হন বলে সূত্রে জানা গেছে।


দেশজুড়ে জাতীয় কাবাডির খেলায় কাবাডি ফেডারেশন আনকোরা ও অদক্ষ রেফারিদের দিয়ে খেলা পরিচালনা বলে অভিযোগ রয়েছে। যার প্রেক্ষিতে ঘটছে এমন সব ন্যাক্কারজনক ঘটনা। অভিযোগে আরও জানা যায়, দেশের সি ও ডি গ্রেডের সব রেফারিদের দিয়ে এসব খেলা পরিচালনা করছে ফেডারেশন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর