ইয়ুথ গেমসে হার দিয়ে শুরু কাবাডির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম
আজ রোববার বাহরাইনের মানামায় অনুষ্ঠিত বালক ও বালিকা দুই বিভাগেই শক্তিশালী ভারতের কাছে হেরেছে লাল সবুজরা।
এশিয়ান ইয়ুথ গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়ে গেলেও হার দিয়ে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। আজ রোববার বাহরাইনের মানামায় অনুষ্ঠিত বালক ও বালিকা দুই বিভাগেই শক্তিশালী ভারতের কাছে হেরেছে লাল সবুজরা।
বালিকা বিভাগের খেলায় বাংলাদেশ ১৮-৪৬ পয়েন্টে ভারতের কাছে হেরেছে। আর বালক বিভাগে একই দেশের কাছে বাংলাদেশ হেরেছে ৮৩-১৯ পয়েন্টের ব্যবধানে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: