যুব গেমসে কাবাডিতে জয় ছেলেদের, হেরেছে মেয়েরা
এশিয়ান যুব গেমসের কাবাডিতে হেরেছে মেয়েরা। তবে জিতেছে লাল সবুজের ছেলেরা।
আজ সোমবার বাহরাইনের মানামায় অনুষ্ঠিত মেয়েদের বিভাগে ইরানের কাছে ৩৩-১৯ পয়েন্টে হেরেছে মেয়েরা। প্রথমার্ধে ইরানের মেয়েরা ২১-১০ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও তারা এগিয়ে থাকে ১২-৯ পয়েন্টে।
মেয়েরা হেরেছে থাইল্যান্ডের কাছেও। হারের ব্যবধান ৩৮-৩০ পয়েন্টে। প্রথমার্ধে থাইল্যান্ড ১৯-১৪ এবং দ্বিতীয়ার্ধেও ১৯-১৬ পয়েন্টে এগিয়েছিল থাই মেয়েরা।
তবে মেয়েরা দুই ম্যাচে হারলেও জিতেছে ছেলেরা। তারা শ্রীলংকাকে ৫৩-৪০ পয়েন্টে হারিয়েছে। প্রথমার্ধে ৩১-২১ পয়েন্টে এবং দ্বিতীয়ার্ধে ২২-১৯ পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশই।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: