এশিয়ান ইয়ুথ গেমস কাবাডি
থাইল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে কাবাডির ছেলেরা
পাকিস্তানের কাছে হারলেই পদক জয়ের স্বপ্ন ফিকে হয়ে যেতে পারে বাংলাদেশের ছেলেদের। যদিও বাহরাইনকে হারাবে নিশ্চিত।
পাঁচ দেশের মধ্যে একটি দেশকে হারিয়ে চতুর্থ হয়ে ব্রোঞ্জপদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। কাবাডির নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জপদক নিশ্চিত। সে হিসাবে এশিয়ান ইয়ুথ গেমসে প্রথমবার পদক জিতে ইতিহাস গড়েছে মেয়েরা।
একই প্রত্যাশা ছেলেদের কাছেও। কিন্তু সাত দেশের এই বিভাগে আগের তিন ম্যাচের দুটিতে জিতেছিল এবং একটিতে হেরেছিল ছেলেরা। শ্রীলংকাকে ৫৩-৪০ পয়েন্টে ও ইরানকে ৫৫-৪৮ পয়েন্টে হারালেও ভারতের কাছে লাল সবুজের ছেলেরা হেরে যায় ৮৩-১৯ পয়েন্টে।
আজ রাতের খেলায় দ্বিতীয় হার দেখেছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪৯-৪২ পয়েন্টে শেষ পর্যন্ত হেরে যায় লাল সবুজের বালকরা।
আগামীকাল পাকিস্তান ও বাহরাইনের সঙ্গে খেলা। পাকিস্তানের কাছে হারলেই পদক জয়ের স্বপ্ন ফিকে হয়ে যেতে পারে বাংলাদেশের ছেলেদের। যদিও বাহরাইনকে হারাবে নিশ্চিত।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: