[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

স্কুল কাবাডিতে ধামরাইয়ের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়।


ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শেষ হলো বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্ট। টুর্নামেন্টের সমাপনী দিনে বালক ও বালিকা - উভয় বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ধামরাইয়ের স্কুলগুলো। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়।

বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ। ম্যাচের শুরুতে দুই দলের মধ্যে সমানে সমান লড়াই চললেও সময়ের সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হার্ডিঞ্জ স্কুল। প্রথমার্ধ শেষে তারা ৩০-২০ পয়েন্টে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধেও সেই দাপট ধরে রেখে পয়েন্টের ব্যবধান আরও বাড়াতে থাকে ধামরাইয়ের ছেলেরা। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও হার্ডিঞ্জ স্কুলের কৌশলী আক্রমণের সামনে তারা সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ৬৫-৪১ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের সাথে। প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ধামরাইয়ের মেয়েরা, যেখানে বিরতির আগে স্কোর ছিল ২৯-১৮।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষ মিরপুর গার্লস আইডিয়াল স্কুলকে 'অলআউট' করে বড় লিড নেয় হামিদা আফাজ স্কুল। পুরো ম্যাচে মিরপুরের মেয়েদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ না দিয়ে ৫৬-৩৭ পয়েন্টে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান। এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং যুগ্ম সম্পাদক আব্দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জোবায়েদুর রহমান রানা কাবাডি ফেডারেশনের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করে বলেন,
'কাবাডি ফেডারেশন খুবই ভালো করছে। নারীদের বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পাশাপাশি মেয়েরা ভালো ফলাফলও করেছে। সামনে এশিয়ান গেমসে আমরা কাবাডি থেকে পদক প্রত্যাশা করি। এই স্কুল টুর্নামেন্টগুলোই ভবিষ্যতের পাইপলাইন তৈরি করবে।'

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'স্কুল কাবাডি আমরা চলমান রাখবো। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে দীর্ঘমেয়াদী ট্রেনিংয়ের আওতায় আনা হবে। সরকার ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতা পেলে কাবাডি অবশ্যই ঘুরে দাঁড়াবে।ড্রয়ে খুশি আলফাজ, রাকিব-তপুদের নিবেদনে সন্তুষ্ট বসুন্ধরা কিংস কোচ

ফুটবল করেসপন্ডেন্ট, ঢাকা
বাংলাদেশ ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নতুন মৌসুমে প্রতিযোগিতার গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ড্র করে বসে ফর্টিস এফসির সঙ্গে। সুবিধাজনক অবস্থানে ফিরতে একটা জয় খুব বেশি দরকার ছিল লাল-সাদা শিবিরের। কিন্তু 'বি' গ্রুপ থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদেরকে আজ রুখে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মঙ্গলবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গোলশূন্য ড্র করে দুই দল। এক পয়েন্ট পেয়ে খুশি মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ। এদিকে জিততে না পারলেও নিজেদের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট বসুন্ধরা কিংস কোচ মারিও গোমেজ।

খেলা শেষে নিজেদের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে গোমেজ বলেন, 'আমার খেলোয়াড়েরা ভালো খেলেছে, সেটা নিয়ে আমি খুশি। তবে ড্র হওয়ায় পুরোপুরি খুশি নই। তবুও ঠিক আছে— একটি পয়েন্ট যোগ হয়েছে।'

প্রতিযোগিতায় প্রথম দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে মারিও গোমেজের দল। তাদের ঝুলিতে স্রেফ দুই পয়েন্ট। আজ অবশ্য সুযোগ তৈরি করেও গোল পায়নি দুই দল। গোল না মেলায় কিছুটা আক্ষেপ আছে আর্জেন্টাইন এই কোচের, 'আমাদের কিছু ভালো সুযোগ ছিল, কিন্তু সেগুলো থেকে গোল করতে পারিনি। এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আগের ম্যাচে হেরে এসেছিলাম (লিগের খেলায়)। তাই জয় ফেরাটা জরুরি ছিল। আমরা ভালো খেলেছি, শুধু গোলটাই দরকার ছিল— এইটুকুই।'

গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের ম্যাচ বাকি আছে আরও দুটি। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ এবং বাংলাদেশ পুলিশ এফসি। দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে যেতে আশাবাদী গোমেজ, 'আমরা সব সময়ই জয়ের চেষ্টা করি। অবশ্যই কোয়ালিফাইয়ের সুযোগ এখনও আছে।'

এই গ্রুপ থেকে ভাল সুযোগ আছে মোহামেডানের। তিন খেলায় ৫ পয়েন্ট তাদের ঝুলিতে। শেষ ম্যাচে সাদা-কালোদের প্রতিপক্ষ আরামবাগ। ওই ম্যাচ জিতে কোয়ালিফাই করতে আত্মবিশ্বাসী আলফাজ আহমেদ, 'গ্রুপে আমাদের আরেকটি ম্যাচ আছে। ওই ম্যাচ যদি জিততে পারি তাহলে আমরা কোয়ালিফাই করব এবং সেই ম্যাচের প্রত্যাশায় আমরা থাকছি।'

আজকের ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় গ্রুপে সুবিধাজনক অবস্থানে রয়েছে মোহামেডান। দুই ড্র এবং পুলিশের বিপক্ষে এক জয়ে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নদের সংগ্রহ ৫ পয়েন্ট।

আজকের ম্যাচে পাওয়া এক পয়েন্ট নিয়ে খুশি কি না জানতে চাইলে আলফাজ বলেন, 'খুশি তো অবশ্যই। তবে জিততে পারলে আরও বেশি খুশি হতাম। তারপরও বলব, খুব বেশি খুশি হওয়ার তেমন কিছু নেই। পরের ম্যাচে যদি আমরা জিততে পারি তাহলে বেশি খুশি হব।'

একই সঙ্গে মোজাফফর, শান্ত, রাহিম, তপুদের পারফরম্যান্সেও খুশি জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ। বসুন্ধরা কিংসকে সমীহ করেন জানালেন তিনি, 'সবমিলিয়ে দল ভালো খেলছে এবং আমরা জয়ের জন্যই মাঠে নেমেছিলাম। তারপরও এটা খেলা, প্রতিপক্ষ দল শক্তিশালী। অবশ্যই তাদেরকে সমীহ করতে হবে।'

এই গ্রুপ থেকে তিনটি করে ম্যাচ খেলেছে মোহামেডান ও ফর্টিস। দুই দলেরও পয়েন্টও সমান— ৫ করে। তিন ও চারে থাকা পুলিশ এবং বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪ ও ৩ করে। দুই দলই একটি করে ম্যাচ কম খেলেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর