[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান বিচ গেমস

আইজিপি ও কাবাডি ফেডারেশন সভাপতির সঙ্গে জাতীয় দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৪ পিএম

আগামী ২২ এপ্রিল থেকে চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস। এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিতে দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দলের খেলোয়াড়রা।

সাক্ষাৎকালে আইজিপি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে উৎসাহ প্রদান করেন এবং বিদেশের মাটিতে দেশের সম্মান বজায় রেখে সেরাটা খেলার আহ্বান জানান।

অনুষ্ঠানে খেলোয়াড়দের পাশাপাশি কাবাডি ফেডারেশনের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টিম অফিসিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ফেডারেশনের সদস্য ও পুরুষ দলের কোচ বাদশা মিয়া, নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা এবং ফেডারেশনের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান চুন্নু।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর