কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন বাশার-খৈ খৈসহ ৯ ক্রীড়াবিদ
প্রথমবারের মতো ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক ও বর্তমান মিলিয়ে ৯ জন ক্রীড়াবিদ পেয়েছেন ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’। মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বাংলাদেশের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে প্রবর্তিত এ সম্মাননা প্রথমবারের মতো প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
ফাউন্ডেশনের উদ্যোগে নির্বাচিত ৯ জন ক্রীড়াবিদকে সম্মাননার পাশাপাশি এক লাখ টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।
ক্রিকেট বিভাগে পুরস্কার পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও জাতীয় দলের পেসার মারুফা আক্তার। ফুটবলে সম্মাননা পান আলফাজ আহমেদ ও ঋতুপর্ণা চাকমা।
এছাড়া হকিতে আমিরুল ইসলাম, ব্যাডমিন্টনে আল আমিন জুমা, আর্চারিতে সাগর ইসলাম এবং টেবিল টেনিসে খৈ খৈ মারমা পুরস্কৃত হয়েছেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ আয়োজন অব্যাহত থাকবে। আগামীতে এই পুরস্কার আন্তর্জাতিক মানে ও আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশার কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: