[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

একটি স্কোরবোর্ডের দাম পাঁচ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১৮:০৩ পিএম

৫ বছরের বেশি সময় ধরে মিরপুর সুইমিং পুলের ডিজিটাল স্কোর বোর্ড নষ্ট। সেখানে প্রতিযোগিতা হয় ঠিকই, কিন্তু হ্যান্ড টাইমিংয়ে। সুইমিংপুলে গ্যাস সমস্যা দীর্ঘদিনের। সেদিকে নজর দেবেন বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার এ নিয়ে এক প্রশ্নের উত্তরে ক্রীড়া প্রতিমন্ত্রী ক্ষোভও প্রকাশ করেছেন।

ঢাকার জাতীয় জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ‘একটি স্কোর বোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না। যারাই করেছে, দুর্নীতির জন্য করেছে। আমার এখানে দুর্নীতির কোনও সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্নীতির শতভাগ লাগাম টেনে ধরার জন্য প্রস্তুত আছি।’

আমিনুল হক কথা বলেছেন অন্য বিষয় নিয়েও। রেফারি কিংবা আম্পায়াররা যাতে আরেকটু সুযোগ-সুবিধা পান এবং সরকারের পক্ষ থেকে সম্মানী পান, সেজন্য তাদের জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আওতায় আনার পরিকল্পনার কথা জানান, ‘প্রতিটি সেক্টরে, গেমসে কিন্তু রেফারির প্রয়োজন হয়। অথচ তারা ক্রীড়া পরিষদের আওতায় নেই। আমাদের নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলেছি, পরবর্তীতে সকল রেফারিদের ক্রীড়া পরিষদের আওতায় এনে কীভাবে তাদের একটি কমিউনিকেশনের মাধ্যমে আরও বেশি ইনভলভমেন্ট বাড়াতে পারি, তাদের যে সুযোগ-সুবিধা দরকার সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারি, সে বিষয়গুলো নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এটা এখনও ফাইনাল হয়নি।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রেফারিদের গুরুত্ব দিচ্ছেন। তাদের মূল্যায়ন করে বলেছেন, ‘আমরা আলোচনা শুরু করেছি। পরবর্তীতে রেফারিদের সঙ্গে বসতে হবে। আমাদের ক্রীড়া পরিষদের যে নীতিমালা রয়েছে, কিছু জায়গা হয়তো বা পরিবর্তন করতে হবে। সেগুলো পরিবর্তন করে আমরা চাই যেন রেফারিরাও আমাদের একটি অংশ হয়। তাদেরকেও আমাদের ভিতরে নিয়ে আসা হবে।’

এদিকে, আগামী ৩০ এপ্রিল ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কারণে এখন ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তারা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর