[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শুটিংয়ে ভজঘট

জিএম সাজ্জাদকে অব্যাহতি শুটার কামরুনকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

শুটিংয়ে হযবরল অবস্থ। যৌন হয়রানীর অভিযোগে যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে ফেডারেশন থেকে অব্যাহতি দিয়েছে বৃহস্পতিবার। এরপ্রেক্ষিতে একই দিনে কোড অব কন্ডাক্ট ভাঙ্গার অভিযোগে ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়েছে শুটার কামরুন নাহারকে বহিষ্কার করেছে। সেই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। যেখানে সই রয়েছে ফেডারেশনের সাধারন সম্পাদক ফেরদৌস আরা খানমের (আলেয়া ফেরদৌস)।

শুটিং ফেডাারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ ছিল। শুটারের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ এ নিয়ে তদন্ত কমিটিও গঠন করেছিল। সেই কমিটির প্রতিবেদনের আগেই জাতীয় ক্রীড়া পরিষদ জিএম হায়দার সাজ্জাদকে শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছে। ১ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান এই সংক্রান্ত আদেশে সই করেন। সেই চিঠিতে উল্লেখ রয়েছে, 'যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রদত্ত এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।' জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ফেডারেশনের কমিটি গঠনের এখতিয়ার জাতীয় ক্রীড়া পরিষদের রয়েছে। বিশেষত এডহক কমিটির কর্মকর্তাদের যেকোনো মুহুর্তে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রয়েছে এনএসসির।

জিএম হায়দারকে এনএসসি অব্যাহতি দেয়ার দিনই আবার নারী শুটার কামরুন নাহারকে শুটিং ফেডারেশন সাময়িক বহিষ্কার করেছে। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম স্বাক্ষরিত চিঠিতে কামরুন নাহারকে তিন কর্ম দিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এজন্য কারণ দর্শাতে বলা হয়েছে। কলিকে সাময়িক বহিষ্কারের চিঠিতে ফেডারেশনের কোড অফ কন্ডাক্টের কয়েকটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে ফেডারেশন। কামরুন নাহার অলিম্পিকের বৃত্তির আওতায় রয়েছেন। এজন্য অলিম্পিক এসোসিয়েশনকেও অবহিত করেছে শুটিং ফেডারেশন। শুটিং ও ক্রীড়া সংশ্লিষ্টদের ধারণা, জাতীয় ক্রীড়া পরিষদের চিঠির প্রেক্ষিতেই কলির ওপর ফেডারেশনের এমন শাস্তি আরোপ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর