[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই পাঁচ নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনে ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। যার মধ্যে নতুন পাঁচ জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা।

সোমবার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে এক মিনিট ৫৫.০৬ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন নৌবাহিনীর কাজল মিয়া। ২০১৬ সালে আগের রেকর্ডটি ছিল মাহফিজুর রহমান সাগরের এক মিনিট ৫৮.৪৪ সেকেন্ডে।

পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ২৬.০৫ সেকেন্ডে নিজের রেকর্ড ভেঙ্গে নতুন জাতীয় রেকর্ড গড়েন। গত বছর ২৬.৭৯ সেকেন্ডে ছিল তার আগের রেকর্ডটি। পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর কাজল মিয়া দুই মিনিট ০৫.৯৫ সেকেন্ডে নিজের আগের রেকর্ড ভেঙ্গে নতুন জাতীয় রেকর্ড গড়েন। গত বছর তার রেকর্ডটি ছিল দুই মিনিট ০৯.৪১ সেকেন্ডের।

পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনী তিন মিনিট ৩২.১৮ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে। পুরনো রেকর্ডটি ছিল তিন মিনিট ৩৫.৮৫ সেকেন্ডের। মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে চার মিনিট ২৫.৫৫ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে নৌবাহিনী। পুরনো রেকর্ডটি ছিল চার মিনিট ২৫.৮৩ সেকেন্ডের।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম (যুগ্ম সচিব)। এ সময় পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর