[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টেবিল টেনিসে নতুন কোচ!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

থাইল্যান্ডের পাতারার্তোন পাসারাকে কোচ হিসাবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। কিন্তু দুই মাসের চুক্তি শেষে দেশে ফিরে গেছেন এই কোচ। এবার ইরান থেকে কোচ আনার চেষ্টা করছে ফেডারেশন।


থাইল্যান্ডের পাতারার্তোন পাসারাকে কোচ হিসাবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। কিন্তু দুই মাসের চুক্তি শেষে দেশে ফিরে গেছেন এই কোচ। এবার ইরান থেকে কোচ আনার চেষ্টা করছে ফেডারেশন।

সূত্রে জানা গেছে, চলতি নভেম্বরের শেষ দিকে নারী কোচ হিসাবে প্রথমবার ঢাকায় আসতে পারেন ইরানের মিদিয়া লোতফোলাহনাসাবি। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তির পরিকল্পনা করছে টেবিল টেনিস ফেডারেশন।

এ বিষয়ে ফেডারেশনের সাধারন সম্পাদক মাকসুদ আহমেদ বলেন, ‘আমি মিদিয়ার প্রোফাইল দেখেছি। সব কিছু নির্ভর করবে আর্থিক বিষয়ের উপর। যদি তার চাহিদা কম থাকে, তাহলে তাকেই আনার চেষ্টা করব। কারন টিটিতে ইরানের মান অনেক ভাল এখন।’

মিদিয়া ইরানের সাবেক জাতীয় টিটি এককের চ্যাম্পিয়ন। তিনি বিশ্ব টেবিল টেনিস ফেডারেশনের লেভেল ওয়ান ও লেভেল টু কোচেস কোর্স করেছেন। কুর্দিস্তান টেবিল টেনিস বোর্ডের কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ইরান জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত। হাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ইরান জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর