[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেডারেশন কাপ টেবিল টেনিস

পুরুষ দলগতে সেনাবাহিনী ও নারী দলগতে আনসার চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

বাংলাদেশ আনসারকে সরাসরি ৩-০ গেমে পরাজিত করলেও সেনাবাহিনীর মেয়েরা ২-৩ সেটে পরাজিত হয় শক্তিশালী আনসার মহিলা টেবিল টেনিস দলের সাথে।

 

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ফেডারেশন কাপে পুরুষদের দলগত খেলায় চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শহিদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সেনাবাহিনী দল তাদের চিরপ্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আনসারকে সরাসরি ৩-০ গেমে পরাজিত করলেও সেনাবাহিনীর মেয়েরা ২-৩ সেটে পরাজিত হয় শক্তিশালী আনসার মহিলা টেবিল টেনিস দলের সাথে। টেবিল টেনিসের দলগত খেলায় আনসার এবং সেনাবাহিনীর এই দ্বৈরথ প্রায় এক দশকের। ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ আনসার এবং ২০১৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী টেবিল টেনিসের ন্যাশনালগুলোতে নিয়মিত প্রতিদ্বন্ধীতা করে আসছে।

সেনাবাহিনী পুরুষ দলের খেলায় রামহিম ১১-৭, ১১-৭, ১১-৬ পয়েন্টে ৩-০ সেটে আনসারের জাভেদকে, মুহতাসিন আহমেদ হৃদয় ১১-৮, ১১-৪, ১১-১৩ এবং ১১-৭ পয়েন্টে ৩-১ সেটে সজীবকে এবং ইমন ১১-৬, ৭-১১, ১১-৭ এবং ১১-৯ পয়েন্টে ৩-১ সেটে অন্তু হোসেন জয়কে পরাজিত।

মহিলাদের দলগত খেলায় আনসারের সাদিয়া মৌ ৩-১ সেটে খই খই সাই মারমা এবং সোমা ঐশীকে ৩-০ সেটে পরাজিত করে শরুতে এগিয়ে যায়। ৩য় সেটে সেনাবাহিনীর রেশমী ৩-২ সেটে সিগমা পরাজিত করে খেলায় ফিরে আসে। ৪র্থ গেমে সেনাবাহিনীর খই খই আনসারের সোমাকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করলে ম্যাচ গড়ায় ডিসাইডিং সেটে। ৫ম সেটে মৌ সেনাবাহিনীর ঐশী রহমানকে ৩-১ সেটে পরাজিত করে আনসারের জয় নিশ্চিত করেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর