[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামিক গেমস টিটিতে পদক নিশ্চিত বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

ক্রীড়াঙ্গণে আজ বুধবার দারুন একটি দিন কাটল বাংলাদেশের। এশিয়ান আরচারিতে মিশ্র ইভেন্টে ফাইনালে উঠে রুপা নিশ্চিত করেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। এবার সৌদি আরব থেকেও এলো সুখবর। ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জপদক নিশ্চিত করেছে বাংলাদেশের টিটি।


ইসলামিক সলিডারিটি গেমসে আরও একটি পদক নিশ্চিত হয়েছে। ভারোত্তোলনের তিনটি পর এবার চতুর্থ ব্রোঞ্জপদক নিশ্চিত করল বাংলাদেশ। বুধবার মিশ্র দ্বৈতে জাবেদ আহমেদ ও খই খই মারমা জুটি সেমিফাইনালে উঠে এই পদক নিশ্চিত করেন।

শেষ ১৬ এর খেলায় গায়ানার শেমার রোনালদো ও চেলসিয়া আরেথা জুটিকে ৩-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন তারা। শেষ আটের খেলায় মালদ্বীপের আয়শাথ রাজা নাজিম ও মুসা মুনসিফ আহমেদ জুটিকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠেন খই খই ও জাবেদ। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন।

বাহরাইনের খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড় হলো রাশেদ। কেন্ডা মোহাম্মদ বাহরাইন অনুর্ধ্ব ১৩ দলের চ্যাম্পিয়ান। কেন্ডার সাথে বাংলাদেশের খই খই সাই মারমার মহিলা এককের খেলায় বাংলাদেশ ৪-২ ব্যবধানে জয়লাভ করেছিল। সুতরাং খই খই এর এন্টি রাবারের জাদু ঠিকভাবে কাজ করলে বাংলাদেশের কালকের সেমিফাইনাল ম্যাচ জয়লাভ করতে খুব একটি কষ্টকর হবে না।

বাহরানের সাথে জয়লাভ করতে পারলে বাংলাদেশ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী তুরস্ক অথবা আজারবাইজানের মধ্যে সেমিফাইলে বিজয়ী দলের সাথে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর