দেশে ফিরেছেন রৌপ্যজয়ী খই খই মারমা
ইসলামিক সলিডারিটি গেমসে রৌপ্যপদক জিতে দেশে ফিরেছেন খই খই মারমা। বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডেরাটি গেমসের মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে, মোঃ জাভেদ আহমেদ-খই খই সাই মারমা জুটি বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন । সেমিফাইনালে তারা বাহারাইনকে ৩-১ সেটে হারিয়েে এই পদক জেতেন । তবে ফাইনালে শক্তিশালী তুরস্কের বিরুদ্ধে হেরে যান ।
আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় খই খই সাই মারমা দেশে ফিরেন । তাঁকে এয়ারপোর্টে রিসিভ করেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য খোন্দকার হাসান মুনীর সুমন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ । মিশ্র দ্বৈতের অপর সদস্য মোঃ জাবেদ আহমেদ ওমরাহ করবেন এবং ওমরাহ শেষে দেশে প্রত্যাবর্তন করবেন ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: