[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা বিভাগে আশরাফুল বাদ বুলবুল ইন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

জাতীয় ক্রীড়া পরিষদের দেওয়া নতুন অ্যাডহক কমিটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নেওয়া হয়েছে।

 

দুই মাস আগে (গত ৮ জুলাই) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। সেই কমিটি সভাও করেছিল। তবে মাত্র দুই মাসের মাথায় কমিটিতে রদবদল এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদের দেওয়া নতুন অ্যাডহক কমিটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থায় সাবেক নারী ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিবর্তে যুক্ত হয়েছেন বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

৮ সেপ্টেম্বর ঘোষিত এনএসসির এক প্রজ্ঞাপনে জানানো হয়, মোট ১১ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান।


প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (পদটি এখনও শূন্য)। বুলবুল ছাড়াও কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- ক্রীড়া সংগঠক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রকিবুল হাসান, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নিয়ামুর রশীদ, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং ক্রীড়াপ্রেমী মো. আনোয়ার হোসেন আরিফ।

এছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন—ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি সিফাত সাদিক খান এবং ক্রীড়া সাংবাদিক রেদোয়ান সুলতান শুয়েব।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর