[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রিকেট বোর্ডের নির্বাচন ৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

আগেই বলা হয়েছিল, অক্টোবরের প্রথম দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবকে ৪ অক্টোবর হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।

 

আগেই বলা হয়েছিল, অক্টোবরের প্রথম দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবকে ৪ অক্টোবর হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এ জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। তবে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি এখনও চূড়ান্ত নয়।


বোর্ডের সংবিধান ও বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এর আগে ২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

এর আগে একটি খসড়া তফসিল সম্পর্কে জানা যায়, যদিও সেই সূচিতে কয়েকটি পরিবর্তন আসতে পারে। খসড়া তফসিল অনুসারে, মনোনয়ন সংগ্রহ ২২-২৩ সেপ্টেম্বর এবং জমাদানের সময় ২৫ সেপ্টেম্বর। এরপর ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ৪ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। যাদের সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব নয়, তাদের জন্য এবারও থাকছে ই-ব্যালট ও পোস্টাল ভোটের সুবিধা।


বিসিবি নির্বাচনে জিততে হলে কাউন্সিলরদের ভোটেই জিততে হবে পরিচালকদের। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।


বিসিবির নির্বাচনে এবার নতুন করে বেশ কয়েকজন পরিচালক পদে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন শোনা যাচ্ছে। তামিম ইকবাল ঢাকার ক্লাবগুলো থেকে এবং আমিনুল ইসলাম ঢাকা বিভাগের সমর্থিত প্রার্থী। এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর