[email protected] রবিবার, ২১শে জুন ২০২৬
৭ই আষাঢ় ১৪৩৩

অস্ট্রিয়ার বিপক্ষে রেকর্ড গড়ার অপেক্ষায় মেসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুন ২০২৬ ২০:০৬ পিএম

ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়তে পারেন লিওনেল মেসি। আগামীকাল (সোমবার) ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচেই সেটি হয়ে যেতে পারে।

আলজিরয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেন মেসি। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে। প্রতিযোগিতার সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে মিরোস্লাভ ক্লোসাকে (১৬) ছাড়িয়ে যেতে আর এক গোল তার দরকার।

অস্ট্রিয়ার বিপক্ষে সেই গোলটি পেয়ে গেলে আটবারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়বেন। ১৯৫৮ ও ১৯৭০ সালে এক আসরেই এই কৃতিত্ব দেখান ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহো। কাতার বিশ্বকাপে মেসির এই গোলযাত্রা শুরু হয়েছিল।

৩৮ বছর বয়সী ফরোয়ার্ড এবারের বিশ্বকাপেও দারুণ ছাপ রেখেছেন। বিশ্বকাপে নিজের ২৭তম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ১০ শটের আটটিতেই (৬ শট, দুটি সুযোগ তৈরি) ছিল তার সরাসরি অবদান।

অস্ট্রিয়ার বিপক্ষে গোল ও জয় পেলে দারুণ তিনটি রেকর্ড ভাঙবেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল করার পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৬। তিনি ছুঁয়েছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার ক্লোসার রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে আর মাত্র একটি গোল পেলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হবেন মেসি।

জয়ের রেকর্ডেও ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে মেসির। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ১৭তম জয়। এই জয়ে তিনি ব্রাজিলিয়ান গ্রেট কাফুকে পেছনে ফেলেছেন। আর সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ জেতা খেলোয়াড় ক্লোসার (১৭) রেকর্ড ভেঙে দেবেন অস্ট্রিয়াকে হারাতে পারলে।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পথে ডি-বক্সের বাইরে থেকে গোল করেছিলেন মেসি। দূরপাল্লার শটে আরেকটি গোল করলে ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রবার্তো রিভেলিনোর বক্সের বাইরে থেকে ৫টি গোলের কীর্তিকে ছাড়িয়ে যাবেন তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর