সহস্রতম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য
১৯৩০ সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের যাত্রা পেরিয়েছে প্রায় এক শতাব্দী। এই দীর্ঘ পথচলায় জন্ম নিয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত, কিংবদন্তি ফুটবলার আর ইতিহাস গড়া ম্যাচ। সেই সমৃদ্ধ ইতিহাসে এবার যুক্ত হয়েছে আরেকটি অনন্য মাইলফলক, বিশ্বকাপের সহস্রতম ম্যাচ।
৯৯৯টি ম্যাচের উত্তেজনা, আবেগ ও গৌরবের উত্তরাধিকার বহন করে জাপান ও তিউনিসিয়ার লড়াইটি স্থান করে নিয়েছে ফুটবল ইতিহাসের বিশেষ এক পাতায়। সংখ্যার হিসাবে এটি শুধু ১০০০তম ম্যাচ, কিন্তু বিশ্ব ফুটবলের কাছে এটি প্রায় এক শতকের অভিযাত্রার প্রতীক।
সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপের আদ্যোপান্ত জানা যাক,
১৯৩০ – প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে।
৯৬ বছর – প্রথম বিশ্বকাপ থেকে সহস্রতম ম্যাচ পর্যন্ত সময়কাল।
২০৯ দল – ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়া দেশের সংখ্যা।
২৩তম – এটি ছিল বিশ্বকাপের ২৩তম আসর।
২৪১ – বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ গোল, ব্রাজিল ও জার্মানির
১,৭৩,৮৫০ – বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতি। ১৯৫০ সালে উরুগুয়ে ও ব্রাজিলের ম্যাচে মারাকানায় এই রেকর্ড হয়েছিল।
১২ – এক ম্যাচে সর্বাধিক গোলের রেকর্ড। ১৯৫৪ বিশ্বকাপে অস্ট্রিয়া-সুইজারল্যান্ডের ম্যাচে এক ডজন রেকর্ড হয়েছিল। অস্ট্রিয়া ৭ ও সুইজারল্যান্ড ৫ গোল দিয়েছিল।
১৭ বছর ৪১ দিন – সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল নরম্যান হোয়াইটসাইডের।
৪৫ বছর ১৪১ দিন – সবচেয়ে বুড়ো খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল মিশরের এসসাম এলহাদারির।
৪০ বছর ১৩৩ দিন – সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন ইতালির ডিনো জফ।
১৭ বছর ২৪৯ দিন – সবচেয়ে কম বয়সে ফাইনাল খেলেছেন ব্রাজিলের পেলে।
১৭ বছর ২৩৯ দিন – সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোল করেছেন ব্রাজিলের পেলে।
৪২ বছর ৩৯ দিন – সবচেয়ে বেশি বয়সে গোল করেছেন ক্যামেরুনের রজার মিলা।
১০০ – বিশ্বকাপের ১০০তম ম্যাচ খেলেছিল অস্ট্রিয়া ও উরুগুয়ে ১৯৫৪ বিশ্বকাপে।
২০০ – ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ড ও জার্মানির ৪-২ গোলের ম্যাচটি ছিল বিশ্বকাপের ২০০তম।
৫০০ – ৫০০তম ম্যাচটি ছিল ১৯৯৪ বিশ্বকাপের গ্রিস ও নাইজেরিয়ার ম্যাচ।
৯০০ – বিশ্বকাপের ৯০০তম ম্যাচটি ছিল রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। যে ম্যাচে ফ্রান্স ৪-২ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে।
১০০০ – জাপান ও তিউনিশিয়ার ম্যাচের স্মৃতি তো এখনও ঝরঝরা।
ইস্তভান কোভাচ – রোমানিয়ান রেফারি, যিনি এই ঐতিহাসিক ম্যাচ পরিচালনার সম্মান পান। তার জন্য বিশেষ সোনালি অলংকরণযুক্ত জার্সি ও “Match 1000” ব্যাজ প্রস্তুত করা হয়েছিল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: