[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

মি. ঢাকা হলেন ১০ বডিবিল্ডার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

মি. ঢাকা বডিবিল্ডিংয়ের ১০টি ইভেন্ট ক্যাটাগরিতে এই খেতাব জিতে নিয়েছেন ঢাকার ১০ শরীরগঠনবিদ।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বডিবিল্ডিং ফেডারেশনের সভাপতি ও পুলিশের অতিরিক্ত আইজি মো. মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক ডাা. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

মেন্স ফিজিক ১৬৬ সেন্টিমিটারে প্রো-এক্স ফিটনেসের মারুফ বিল্লাহ, মেন্স ফিজিক উর্ধ্ব-১৬৬ সেন্টিমিটারে নরসিংদীর ফাইটার ফিটনেসের আদনান হোসাইন, ৫৫ কেজিতে একই জিমের ইমন মিয়া, ৬০ কেজিতে এক্স-ট্রিম ফিটনেসের আবিদ হাসান, ৬৫ কেজিতে হবিগঞ্জের লাইফ ফিটনেস ফার্স্ট জিমের মোহাম্মদ সাকিব উদ্দিন, ৭০ কেজিতে সুপার ফিট জিমের কাজী রাকিবুর রহমান, ৭৫ কেজিতে ভিনটেজ এসথেটিকস জিমের খাইরুল ইসলাম, ৮০ কেজিতে একই জিমের তাহসিন বিন আলম এবং উর্ধ্ব-৮০ কেজিতে রায়হান ফিটনেসের কেএমজি সারোয়ার এবং মাস্টার্স ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন ইজি জিম সেন্টারের মো. ইব্রাহিম। প্রত্যেক স্বর্ণজয়ীকে ২০, রৌপ্যজয়ীকে ১৫ এবং ব্রোঞ্জজয়ীকে ১০ হাজার টাকার প্রাইজমানি ছাড়াও পদক দেওয়া হয়। এছাড়া প্রত্যেক ক্যাটাগরিতে সেরা ছয়জনকেও স্ট্যাচু ও সনদ দেওয়া হয়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর